বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন

বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শক্তিশালী করতে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব টিকা হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু
অনুদান হিসেবে দেওয়া টিকাটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত পোলিওমাইলাইটিস ভ্যাকসিন (ভেরো সেল, ইনঅ্যাকটিভেটেড স্যাবিন স্ট্রেইন)। মোট ৭৬ হাজার ভায়ালে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী টিকা গ্রহণ করেন। এ সময় ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ অনুদান দেশের টিকাদান কর্মসূচিকে আরও কার্যকর ও গতিশীল করতে সহায়তা করবে।








