Logo

হাম ও হামের উপসর্গে দেশে শিশুমৃত্যু হাজারের কোটা ছুঁই ছুঁই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০৬
হাম ও হামের উপসর্গে দেশে শিশুমৃত্যু হাজারের কোটা ছুঁই ছুঁই
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে। এর সঙ্গে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৯ জনকে যোগ করলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৯৭৯।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৫৯ জন। একই সময়ে ১ হাজার ৭৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ হাজার ৫৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৫০। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৮৪ জনের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই সময়ে হাম ও সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্য অব্যাহত থাকায় দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গজনিত গুরুতর অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা কমাতে দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধমূলক পদক্ষেপের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD