Logo

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৪
২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত হয়ে আসা শিশুদের অধিকাংশই টিকা নেয়নি। এ কারণেই এখনো হাম ছড়াচ্ছে। শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে টিকার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমরা অতীতের সরকারের মতো বসে থাকব না। আগামী ২৬ তারিখ থেকে সারা বাংলাদেশে আমরা ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি সম্মিলিতভাবে জনসচেতনতা তৈরির মাধ্যমে ডেঙ্গু মোকাবিলার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মো. সাখাওয়াত হোসেন আরও জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। অথচ একটি সরকারি হাসপাতালেই বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি হাসপাতালটিকে ২৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান তিনি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৩টি পৃথক বিভাগে কয়েক হাজার মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন। পরে রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD