Logo

ক্যানসার চিকিৎসায় বাড়ছে সক্ষমতা, যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৭
ক্যানসার চিকিৎসায় বাড়ছে সক্ষমতা, যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ছবি: সংগৃহীত

ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে হাসপাতালটিতে ৫০০ থেকে ৭০০ শয্যা উন্নীত করা হচ্ছে এবং নতুন করে আরও ২০০ শয্যা যুক্ত হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমোদনের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ৭০০-তে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদনও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, নতুন শয্যায় চিকিৎসাসেবা চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য সেবা বিভাগ এ প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

দেশে ক্যানসার রোগীদের চিকিৎসায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। শয্যা সংখ্যা বাড়ানোর ফলে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

বিজ্ঞাপন

সূত্র: বাসস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD