Logo

জেলা সদর হাসপাতালে ক্যানসার-কিডনি-হৃদরোগ চিকিৎসার কার্যক্রম চলমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৪
জেলা সদর হাসপাতালে ক্যানসার-কিডনি-হৃদরোগ চিকিৎসার কার্যক্রম চলমান
ছবি: সংগৃহীত

জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার এবং ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

আলোচনায় জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয় ব্যবস্থাপনা, শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবায় সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরাপত্তা ব্যবস্থা এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিভিন্ন ধরনের টিকার মজুত পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম আরও জোরদারের সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া হাসপাতালগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া এবং চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নে আরও নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD