হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১২৪৯

দেশজুড়ে হামের উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩১৫ জনের শরীরে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে আরও তিনজন মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১ হাজার ২৪৯ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। বাকি ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।
একই সময়ে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬৯৫।
এদিকে, ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।








