গুগল ম্যাপসে লোকেশন হিস্ট্রি বন্ধ করবেন যেভাবে

গুগল ম্যাপসের ‘টাইমলাইন’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন স্থানে যাতায়াতের তথ্য সংরক্ষিত থাকে। আগে এসব তথ্য মূলত ক্লাউডে সংরক্ষণ করা হলেও বর্তমানে ব্যাকআপ চালু না থাকলে টাইমলাইনের তথ্য ডিভাইসেই সংরক্ষিত হয়। ব্যক্তিগত গোপনীয়তার কারণে কেউ চাইলে এই তথ্য সংরক্ষণ বন্ধ করতে পারেন।
বিজ্ঞাপন
যেভাবে লোকেশন হিস্ট্রি বন্ধ করবেন
প্রথমে ফোনে গুগল ম্যাপস অ্যাপ খুলে সার্চ বারের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর ‘Your Timeline’ নির্বাচন করুন।
পরের পেজের ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করে ‘Location and Privacy Settings’ অপশনে যেতে হবে। এরপর ‘Timeline’ নির্বাচন করে ড্রপডাউন মেনু থেকে ‘Turn Off’ চাপলে নতুন করে লোকেশন হিস্ট্রি সংরক্ষণ বন্ধ হবে। তবে আগে সংরক্ষিত তথ্য তখনও থেকে যাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আগের তথ্যও মুছে ফেলতে চাইলে ‘Turn Off and Delete Activity’ অপশন নির্বাচন করতে হবে।
বিজ্ঞাপন
নির্দিষ্ট সময় পর পুরোনো তথ্য মুছে ফেলবেন যেভাবে
লোকেশন হিস্ট্রি পুরোপুরি বন্ধ না করে পুরোনো তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে চাইলে একই সেটিংস থেকে ‘Auto-delete’ অপশনে যেতে হবে। সেখানে তিন, ১৮ বা ৩৬ মাসের বেশি পুরোনো লোকেশন তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সময়সীমা নির্ধারণ করা যায়।
টাইমলাইন ব্যাকআপ নিয়ন্ত্রণ
বিজ্ঞাপন
টাইমলাইন পেজের ‘Backup’ আইকন থেকে ডিভাইসে থাকা টাইমলাইন তথ্যের এনক্রিপ্টেড ব্যাকআপ গুগল অ্যাকাউন্টে রাখা বা বন্ধ করা যায়। নির্দিষ্ট দিনের তথ্য সম্পাদনা বা মুছে ফেলতে পেন্সিল আইকনও ব্যবহার করা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ‘Location and Privacy’ সেটিংস থেকে টাইমলাইনের তথ্য অন্য ডিভাইসে নেওয়ার জন্য রপ্তানি এবং নির্দিষ্ট সময়ের লোকেশন তথ্য মুছে ফেলার সুবিধা রয়েছে।
তবে এসব সেটিংস ডিভাইসভিত্তিক। তাই একাধিক ফোন বা ট্যাবলেটে গুগল ম্যাপস ব্যবহার করলে প্রতিটি ডিভাইসে আলাদাভাবে সেটিংস পরিবর্তন করতে হবে।
তথ্য সূত্র: এনগ্যাজেট








