Logo

রোনালদো রাজনীতির শিকার: এরদোয়ান

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২২, ১৬:১০
11Shares
রোনালদো রাজনীতির শিকার: এরদোয়ান
ছবি: সংগৃহীত

ওরা রোনালদোকে কাজে লাগায়নি। দুর্ভাগ্যবশত, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিজ্ঞাপন

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

রবিবার (২৫ ডিসেম্বর) এ অভিযোগ করেন তিনি। সোমবার (২৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

তুরস্কের প্রেসিডেন্ট বলেন,'ওরা রোনালদোকে কাজে লাগায়নি। দুর্ভাগ্যবশত, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, 'এটি তার মনস্তত্ত্বকে নষ্ট করেছে এবং তার তেজোদীপ্ততা কেড়ে নিয়েছে। রোনালদো এমন একজন ব্যক্তি যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন।'

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD