Logo

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩০ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৫৮
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩০ জনের
ছবি: সংগৃহীত

যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল।

বিজ্ঞাপন

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস ও গাড়ির সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার কোহিস্তান জেলার শীতিয়াল এলাকায় কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ওই প্রদেশের শিটিয়াল অঞ্চলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে বাসটির সংঘর্ষ হয় এবং বাসটি খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতদের জন্য প্রার্থনা করেছেন। দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশও দিয়েছেন তিনি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD