টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২৬ সালের এই তালিকায় বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে স্থান পেয়েছেন বাংলাদেশের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
তালিকায় আরও রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, পোপ চতুর্দশ লিও, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি নাদাইতওয়া, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি প্রধান হেনা ভিরকুনেন।
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগেও তিনি ছিলেন লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবুজঘেরা এলাকায় নির্বাসিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর তার অবস্থান সম্পূর্ণ বদলে যায়।
বিজ্ঞাপন
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন বিরোধী আন্দোলনের মুখপাত্র থেকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হন। ১৭ বছর দেশের বাইরে থাকার পর ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে তিনি সেই অবস্থান আরও সুসংহত করেন।
এই বিজয়ের মাধ্যমে তিনি আবারও তার পারিবারিক রাজনৈতিক ধারায় ফিরে আসেন। তার মা প্রয়াত খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তবে তারেক রহমান দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মধ্যে খালেদা জিয়ার মৃত্যু তার ব্যক্তিগত শোককে আরও গভীর করে তোলে।
জানুয়ারিতে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সেই শোক তখনো তাজা ছিল বলে উল্লেখ করা হয়। এরপরও তিনি জানান, ১৭ কোটি ৫০ লাখ মানুষের ঐক্য প্রতিষ্ঠা এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করার কাজে তিনি এই আবেগকে শক্তি হিসেবে কাজে লাগাতে চান।
বিজ্ঞাপন
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন। উচ্চ মূল্যস্ফীতি ও তরুণ বেকারত্বের পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক ইতিহাসের নিম্ন পর্যায়ে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব সংকট দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।”
বিজ্ঞাপন
সূত্র: টাইম ম্যাগাজিন








