Logo

বিশ্বকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন!

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ১৮:২২
বিশ্বকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন!
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া ও চীন যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে মস্কো। বৈশ্বিক পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে দুই দেশ তাদের সক্ষমতা ও সম্পদ একত্রে কাজে লাগাচ্ছে।

বিজ্ঞাপন

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া ও চীন শুধু দুটি রাষ্ট্র নয়, বরং দুটি স্বতন্ত্র সভ্যতা। উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ এবং ভূরাজনৈতিক অবস্থান—সব দিক থেকেই তারা শক্তিশালী অবস্থানে রয়েছে।

তিনি উল্লেখ করেন, এই সক্ষমতাগুলো একত্রিত করে বিশ্বকে আরও নিরাপদ ও স্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে মস্কো ও বেইজিং। তার ভাষায়, দুই দেশের উদ্দেশ্য কোনো অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া নয়; বরং আন্তর্জাতিক পরিস্থিতিকে ভারসাম্যপূর্ণ রাখা।

বিজ্ঞাপন

জাখারোভা আরও বলেন, কোন সভ্যতা কোন অঞ্চল নিয়ন্ত্রণ করবে—এই ধরনের প্রতিযোগিতার পরিবর্তে রাশিয়া ও চীন বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি হিসেবে কাজ করতে চায়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ভূমিকা রাখাটাই তাদের প্রধান লক্ষ্য।

এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীন সফর করেন। সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও তার সাক্ষাৎ হয়।

দুই দেশের মধ্যে এই উচ্চপর্যায়ের যোগাযোগকে বৈশ্বিক ইস্যুতে সমন্বয় বাড়ানোর অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

সূত্র: তাস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD