হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, এতে চীন খুবই খুশি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি “স্থায়ীভাবে খুলে দেওয়ার” তার সিদ্ধান্তে চীন সন্তুষ্ট হয়েছে এবং এ বিষয়ে বেইজিং ও ওয়াশিংটন একসঙ্গে কাজ করছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, এতে চীন খুবই খুশি। আমি তাদের জন্যও এটি করছি, পাশাপাশি পুরো বিশ্বের জন্য। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না।
তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
বিজ্ঞাপন








