Logo

ইরান যুদ্ধ আরও বাড়লে ক্ষুধার ঝুঁকিতে পড়বে লাখ লাখ মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১১:৫৯
ইরান যুদ্ধ আরও বাড়লে ক্ষুধার ঝুঁকিতে পড়বে লাখ লাখ মানুষ
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান সংঘাত আরও তীব্র হলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নতুন করে খাদ্যসংকটে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের বিরোধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার।

ইন্দরমিত গিল জানান, বর্তমানে বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। সংঘাত দীর্ঘায়িত হলে এই সংখ্যা দ্রুত বাড়তে পারে এবং প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত বা রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এসব অঞ্চলে খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এ অর্থনীতিবিদ উল্লেখ করেন, বাজারে বর্তমানে যে খাদ্যশস্য সরবরাহ রয়েছে তা আগেই উৎপাদিত। তবে সংঘাতের প্রভাব পুরোপুরি সামনে আসতে কিছুটা সময় লাগবে, যা আগামী কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে উঠতে পারে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD