Logo

যানজটে বিশ্বে পঞ্চম ঢাকা

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৩, ১৫:০৪
যানজটে বিশ্বে পঞ্চম ঢাকা
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটির ওয়েভসাইটে দেওয়া তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।

বিজ্ঞাপন

যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।  শুধু তাই নয়, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়ে আছে ঢাকা।

বুধবার (৫ এপ্রিল) বহুজারিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এমন তথ্য এসেছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির ওয়েভসাইটে দেওয়া তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।  দ্বিতীয় স্থানে রয়েছে  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর এবং চতুর্থ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কার কলম্বো। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ।

বিজ্ঞাপন

যানজটের জন্য ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা নাইজেরিয়ার স্কোর ৩৪৮ দশমিক ৭। আর লস অ্যাঞ্জেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪।

যানজটের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নেদার‍ল্যান্ডস। দেশটির নম্বর ২৩৯ ও স্কোর ৩৬ দশমিক ৩। সূত্র : নামবিও

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD