ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। সংঘাতের ১৬তম দিনে রোববার তেল আবিবসহ ইসরায়েলের একাধিক শহর লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে তেহরান।
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন তেল আবিবসহ অন্তত তিনটি শহরে আঘাত হেনেছে। এ ঘটনায় মধ্য ইসরায়েলে দুজন আহত হয়েছেন। এছাড়া দখলকৃত পশ্চিম তীর এলাকাতেও আরও তিনজন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৫০ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সাবমিউনিশন ছড়িয়ে পড়ে।
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্লাস্টার বোমা বহনকারী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলাত শহরের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা








