Logo

ইসরায়েলের কমান্ড সেন্টারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ, ২০২৬, ১৫:৪২
ইসরায়েলের কমান্ড সেন্টারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রোববার অপারেশন ট্রু প্রমিস ৪-এর অংশ হিসেবে ৫৩তম দফায় ইসরায়েলের আঞ্চলিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি জানায়, এই হামলা ইরানি নৌবাহিনীর ৮৪ জন নিহত নাবিকের স্মৃতির উদ্দেশে পরিচালিত হয়েছে। অভিযানে মোট ১০টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি ড্রোন হামলাও করা হয়েছে।

ইরানি সামরিক বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ধরনের হামলা চলতে থাকবে যতক্ষণ তারা আত্মসমর্পণ বা শাস্তির মুখোমুখি না হয়।

বিজ্ঞাপন

সূত্র: তাসনিম নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD