Logo

মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ১০০

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৩, ০৮:২৩
মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ১০০
ছবি: সংগৃহীত

নিরাপত্তা বাহিনী পা জি গি গ্রামে কথিত সেনা শাসনের বিরোধীদের একটি অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে এ হামলা চালায়।

বিজ্ঞাপন

মিয়ানমারের সেন্ট্রাল সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও স্কুলছাত্রী রয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন।

বিজ্ঞাপন

তিনি জানান, নিরাপত্তা বাহিনী পা জি গি গ্রামে কথিত সেনা শাসনের বিরোধীদের একটি অনুষ্ঠান হচ্ছিল।  সেই অনুষ্ঠানে এ হামলা চালায়।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, নিহতদের মধ্যে কয়েকজন ইউনিফর্ম পরিহিত অভ্যুত্থানবিরোধী যোদ্ধা ছিল। কিন্তু ‘বেসামরিক পোশাক পরা কিছু লোক থাকতে পারে’। তিনি কিছু মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধীদের পুঁতে রাখা মাইনকে দায়ী করেন, যে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামে পরিচিত।

বার্তাসংস্থা এপি বলছে, দেশটির বিরোধী গোষ্ঠীর একটি স্থানীয় কার্যালয় খোলার ঘটনাস্থলে প্রায় ১৫০ জন লোক জড়ো হয়েছিলেন এবং নিহতদের মধ্যে নারী ও ২০ থেকে ৩০ জন শিশুও রয়েছে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয়ভাবে গঠিত সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী এবং অন্যান্য বিরোধী সংগঠনের নেতারাও সেনাবাহিনীর এই বিমান হামলায় নিহত হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD