Logo

ভারত মহাসাগরে নৌকাডুবে নিখোঁজ ৩৯

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৩, ২৩:৪৩
ভারত মহাসাগরে নৌকাডুবে নিখোঁজ ৩৯
ছবি: সংগৃহীত

বুধবার (১৭ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়।

বিজ্ঞাপন

মধ্য ভারত মহাসাগরে চীনের মাছ ধরার নৌকাড ডুবে ৩১ জন নিখোঁজ হয়েছেন। এতে চীনের ১৭, ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের ৫ নাবিক নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়। 

বিজ্ঞাপন

সিসিটিভি বলছে, ‘এখন পর্যন্ত নিখোঁজ কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।’ গণমাধ্যমটি আরো জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। সিসিটিভি জানায়, পেংলাই জিংলু ফিশারি কোম্পানির মালিকাধীন জাহাজটি বেইজিং সময় মঙ্গলবার ভোররাতের আগে (গ্রিনিচ মান সময় ১৯০০ টা) ডুবে যায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও জানিয়েছে, অস্ট্রেলিয়া এবং অন্য কয়েকটি দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য চীন দু’টি জাহাজ মোতায়েন করেছে। গত দুই দশকেরও বেশি সময় ধরে চীন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিশ্বের বৃহত্তম জাহাজ বহর তৈরি করেছে। -বাসস।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD