Logo

হজে যেতে ১০ বছর অপেক্ষা করতে হবে ব্রিটিশ মুসলিমদের

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৩, ০২:৫৮
হজে যেতে ১০ বছর অপেক্ষা করতে হবে ব্রিটিশ মুসলিমদের
ছবি: সংগৃহীত

৩ হাজার ৬০০ ব্রিটিশকে হজের সুযোগ দেওয়া হয়েছে, তারাও শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের যেসব মুসলিম পবিত্র হজ পালন করতে আগ্রহী— তাদের হয়ত এখন থেকে ১০ বছর অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১৮ মে) সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, বর্তমানে হজে যাওয়ার জন্য সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় যে পদ্ধতি নির্ধারণ করেছে, সেখানে যুক্তরাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ৩ হাজার ৬০০টি কোটা। করোনা মহামারির আগেও যা ছিল ২৫ হাজার।

বিজ্ঞাপন

তবে এ বছর যে ৩ হাজার ৬০০ ব্রিটিশকে হজের সুযোগ দেওয়া হয়েছে, তারাও শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এসব সমস্যা সমাধান ও হজের কোটার সংখ্যা ২৫ হাজারে ফিরিয়ে নেওয়ার জন্য আগামী সপ্তাহে লন্ডনে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাজ্যের সংসদীয় কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের হজ ও ওমরাহ বিষয়ক অল-পার্টি সংসদীয় কমিটি গত মঙ্গলবার একটি জরুরি বৈঠকে বসেন। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD