Logo

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা, নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৩, ২১:০৬
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

স্থানীয় সময় রবিবার (২১ মে) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জ নামের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার (২১ মে) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জ নামের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (২২ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ খবর জানায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রবিবার রাত প্রায় দেড়টার দিকে নাইটক্লাবে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা দুইজনকে নিহত ও তিনজনকে আহত অবস্থায় দেখতে পান। নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল।

এ ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ  এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD