Logo

যুক্তরাজ্যের নটিংহাম থেকে ৩ মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ০১:৩৫
যুক্তরাজ্যের নটিংহাম থেকে ৩ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ইকেস্টন রোড থেকে মঙ্গলবার ভোর ৪টার পর দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নটিংহাম থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে ব্রিটিশ পুলিশ। এই মরদেহ উদ্ধারের পর পুলিশ এটাকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে অভিহিত করেছে। 

পুলিশের বরাতে সংবাদ সংস্থা গার্ডিয়ান জানায়, ইকেস্টন রোড থেকে মঙ্গলবার ভোর ৪টার পর দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তৃতীয় ব্যক্তির মরদেহ পাওয়া যায় মাগডালা রোডে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, মিল্টন স্ট্রিটে অন্য তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ওই ঘটনায় তিন ব্যক্তি হাসপাতালে রয়েছে। পুলিশ মনে করছে, ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত।

এই ঘটনার পর ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, আসল ঘটনা কী তারা সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD