Logo

চীনে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ১৫ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৩, ০২:১৯
চীনে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ১৫ জনের
ছবি: সংগৃহীত

চংকিং-এর চারটি বিভাগে রেড অ্যালার্ট সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল চংকিংয়ে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ১৫ জন মারা গেছেন।  এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪ জন।  চংকিং পৌরসভায় গত সোমবার (৩ জুলাই) থেকে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে করে চংকিং-এর চারটি বিভাগে রেড অ্যালার্ট সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

বুধবার (৫ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, এ পরিস্থিতিতে জরুরি পরিষেবা বাড়িয়েছে চীনের জরুরী ব্যবস্থাপনা মন্ত্রনালয়। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য অন্তত ৪০০টি জরুরি দল পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সিনহুয়া নিউজ এজেন্সি বলছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাসিন্দাদের নিরাপদ রাখতে এবং ক্ষতি কমাতে "সর্বোচ্চ অগ্রাধিকার" দেয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ এবং জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারী মন্ত্রণালয়কে সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD