সুদানের খার্তুমে বিমান বাহিনীর হামলা, নিহত ২২

দেশটির চলমান সাম্প্রতিক সহিংসতায় একক হামলায় এটিই সবচেয়ে বড় মৃত্যুর খবর।
বিজ্ঞাপন
সংঘাতকবলিত সুদানে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২২ জন। শনিবার (৮ জুলাই) রাজধানী খার্তুমে চালানো হয় এ অভিযান। রবিবার (৯ জুলাই) বার্তা সংস্থা সিসিটিভির এক প্রতিবেদনে এ তথা জানা যায়।
দেশটির চলমান সাম্প্রতিক সহিংসতায় একক হামলায় এটিই সবচেয়ে বড় মৃত্যুর খবর। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। খার্তুমের স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছে এ তথ্য।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের উপকূল
বিজ্ঞাপন
তবে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ’র দাবি, মৃতের সংখ্যা ৩১। হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়।
বিজ্ঞাপন
গেল এপ্রিল থেকে চরমে পৌঁছেছে সুদানের ক্ষমতার লড়াই। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে প্রায়ই রণক্ষেত্র হয়ে ওঠে খার্তুম। রাজধানীর অধিকাংশ এলাকাই আরএসএফ বাহিনীর দখলে থাকায় নিয়মিত চলে সেনাবাহিনীর অভিযান। অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, অফিস, আদালত প্রায় বন্ধ। পুরোপুরি ভেঙে পড়েছে চিকিৎসা সেবা।
বিজ্ঞাপন
জেবি/এসবি








