Logo

রুশ সাবমেরিন কমান্ডারকে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ২২:৪১
রুশ সাবমেরিন কমান্ডারকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

নিহত কমান্ডারের নাম স্ট্যানিস্লাভ রিজিটস্কি। তিনি রাশিয়ার কৃষ্ণসাগরের সাবমেরিন বহরের একজন কমান্ডার।

বিজ্ঞাপন

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে সাবমেরিনের একজন কমান্ডার বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) সকালে ৭টা থেকে ৮টার মধ্যে দৌড়াতে বের হন। এর কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। 

বিজ্ঞাপন

কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত কমান্ডারের নাম স্ট্যানিস্লাভ রিজিটস্কি। তিনি রাশিয়ার কৃষ্ণসাগরের সাবমেরিন বহরের একজন কমান্ডার।  কমান্ডার রিজিটস্কিকে একটি স্পোর্টস কমপ্লেক্সের কাছে দৌড়ানোর সময় চারবার গুলি করা হয়।

বিজ্ঞাপন

তিনি ২০২২ সালের জুলাইয়ে ইউক্রেনের ভিনিতসিয়া শহরে একটি সাবমেরিন-চালিত ক্ষেপণাস্ত্র হামলায় জড়িত ছিলেন। এতে শিশুসহ ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

বিজ্ঞাপন

তবে তাকে হত্যার পেছনে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD