Logo

আশুরার দিনে কারবালায় আগুন, নিহত ৮

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৩, ০১:৪৫
আশুরার দিনে কারবালায় আগুন, নিহত ৮
ছবি: সংগৃহীত

ইরানের মেহের নিউজ এজেন্সির মাধ্যমে এ খবর জানা গেছে।

বিজ্ঞাপন

পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালা শহরে ভয়াবহ আগুন লেগেছে কমপক্ষে ৮ জনের  প্রাণহানি হয়েছে। 

শুক্রবার (২৯ জুলাই) আশুরা পালনে হাজার হাজার শিয়া মুসলিম শহরটিতে জড়ো হয়েছিলেন। ইরানের মেহের নিউজ এজেন্সির মাধ্যমে এ খবর জানা গেছে।

বিজ্ঞাপন

দেশটির গণমাধ্যম জানায়, শুক্রবার বিকালে আশুরার দিন ইরাকের পবিত্র নগরী কারবালায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মিছিলে ৮টি গ্যাসের ক্যানিস্টারে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং আলাউই মার্কেটের কয়েকটি দোকানে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

আগুনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারবালার ইমাম আলি স্ট্রিট বন্ধ করে দেয়, এবং আটকে পড়া মানুষদের উদ্ধার করে।

বিজ্ঞাপন

এই আগুন ইমাম হুসাইন ও হযরত আব্বাস (রা.) এর মাজারে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে তার আগেই দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, আগুন লেগে নিহত ৮ জনের ছয়জন ইরাকি। তবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ইরাকের জরুরি সেবা প্রদানকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্য অনুসারে, আশুরা পালনে আগতদের জন্য অস্থায়ীভাব তৈরি করা একটি বিশ্রাগারের তাবুর রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী একটি বাজারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD