Logo

পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত ৩৫

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৩, ০৬:৩২
পাকিস্তানে  ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত ৩৫
ছবি: সংগৃহীত

খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে মারা গেছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে অন্তত ৩৫ জন মারা গেছেন।  এতে আহত হয়েছে আরও দুই শতাধিক।

রবিবার (৩০ জুলাই) বাজাউর জেলার খার তহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে এ ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ডন  এ খবর  জানিয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান জানান, খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে মারা গেছেন। এছাড়া আহত ব্যক্তিদের পেশোয়ার এবং টাইমারেরার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

টেলিভিশনের বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সরকারের কাছে হামলার তদন্ত দাবি করেছেন।

বিজ্ঞাপন

দলের আরেক নেতা হামদুল্লাহ জানান, জেইউআই-এফ এর ওপর এটাই প্রথম হামলা নয়, এর আগেও তাদের ওপর এ ধরনের হামলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বললেন, “আমাদের কর্মীদের টার্গেট করার ঘটনা এর আগেও হয়েছে। আমরা পার্লামেন্টে এ নিয়ে আওয়াজ তুলেছি কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD