Logo

গুজরাটে মহরমের শোভাযাত্রায় বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৩, ২২:০৯
গুজরাটে মহরমের শোভাযাত্রায় বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কিন্তু হঠাৎ রাস্তার উপরে বিদ‍্যুতের হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসে তাজিয়া। সঙ্গে সঙ্গে শোভাযাত্রার অনেকেই বিদ‍্যুৎস্পৃষ্ট হন।

বিজ্ঞাপন

মহরমের শোভাযাত্রা চলাকালীন দুর্ঘটনা। তাজিয়ায় বিদ‍্যুতের তার লেগে তড়িদাহত হলেন অনেকে। এই ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ‍্যা ২২। 

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের রাজকোট জেলার রসুলপাড়া এলাকায়। শনিবার (২৯ জুলাই ) বিকেলে সেখানে একদল মানুষ মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে বেরিয়েছিলেন। 

বিজ্ঞাপন

শোভাযাত্রা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ রাস্তার উপরে বিদ‍্যুতের হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসে তাজিয়া। সঙ্গে সঙ্গে শোভাযাত্রার অনেকেই বিদ‍্যুৎস্পৃষ্ট হন। 

বিজ্ঞাপন

স্থানীয় থানার ইনস্পেক্টর জানিয়েছেন, বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন জুনায়েদ মাজোঠি (২২) এবং সাজিদ সামা( ২৩)। আহত ২২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD