Logo

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৩, ২০:৪৩
পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্টের দফতর আইওয়ান-ই-সদর এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে।

বিজ্ঞাপন

পাকিস্তান জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শের ভিত্তিতে এই পদক্ষেপ নিলেন তিনি।

প্রেসিডেন্টের দফতর আইওয়ান-ই-সদর এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর মাধ্যমে  শেহবাজ সরকারের শাসনের অবসান ও দেশটিতে নতুন নির্বাচনের পথ উন্মুক্ত হল। এখন দেশটির নির্বাচন কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

বিজ্ঞাপন

জানা যায়, শেহবাজ শরিফ সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১২ আগস্ট। এর তিনদিন আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য বুধবার প্রেসিডেন্ট আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য চিঠি পাঠান শেহবাজ শরিফ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছরের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ। এরপর নানান সমস্যায় জর্জরিত ছিল তার সরকার। এছাড়া প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরানকে দমনেও ব্যস্ত ছিল শেহবাজ শরিফের সরকার। এরই মধ্যে একটি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলা সাজা হওয়ার জেরে দেশটির নির্বাচন কমিশনও তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। সূত্র: ডন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD