Logo

তাড়িয়ে দিল তিউনিশিয়া, মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৩, ২১:৪৭
তাড়িয়ে দিল তিউনিশিয়া, মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

লিবিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জার্তিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সম্প্রতি ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদেরকে তিউনিসিয়া থেকে লিবিয়া সীমান্তের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

বুধবার  (৯ আগস্ট) লিবিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জার্তিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, লিবিয়ার সীমান্তরক্ষীরা ‘উত্তর সীমান্তের দক্ষিণে একটি বিস্তীর্ণ অঞ্চলে (মরুভূমিতে) মৃতদেহগুলো খুঁজে পেয়েছে, যেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে অত্যন্ত গরম আবহাওয়া।

বিজ্ঞাপন

অভিবাসীরা জানান, পানি, খাবার বা আশ্রয় ছাড়াই তাদেরকে টানা কয়েকদিন ধরে হাঁটতে বাধ্য করা হয়েছে।

বিজ্ঞাপন

শরণার্থী ও অভিবাসীদের তীব্র গরমের মধ্যেই শহর বা গ্রাম থেকে দূরে একটি প্রান্তরে বিতাড়িত করেছে তিউনিসিয়া- এমন অভিযোগ করেছে লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং অধিকার গোষ্ঠীগুলো।

বিজ্ঞাপন

গেল মাসে তিউনিসিয়ার বন্দর নগরী স্ফ্যাক্সে সহিংসতায় এক তিউনিসীয় মারা যান। এই ঘটনার কয়েক দিন পরে আফ্রিকান অভিবাসী এবং শরণার্থীদের বিতাড়ন শুরু হয়।

বিজ্ঞাপন

লিবিয়ার সীমান্তরক্ষীরা জানায়, তিউনিসিয়া থেকে বিতাড়িত হওয়ার পর প্রতিদিন গড়ে ১৫০ জন মানুষ লিবিয়ায় প্রবেশ করছে। সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD