Logo

মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৩, ২১:৩০
মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে অংশগ্রহণ করা বিশ্বনেতারা একসাথে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

শ্রদ্ধা জানানোর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা সম্মেলনের স্থল ভারত মান্দাপামে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এরপর সম্মেলনের শেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

‘একটি ভবিষ্যৎ’ শীর্ষক এই অধিবেশন শেষে পর্দা নামবে জি-২০ আসরের।

বিজ্ঞাপন

নয়াদিল্লির স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD