Logo

যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৩, ০১:২৮
যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি নাগরিক গ্রেফতার
ছবি: সংগৃহীত

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে টেকনো সিটি থানার পুলিশ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল।

বিজ্ঞাপন

নাবালিকাকে যৌন নির্যাতন, ব‍্যাকমেলিংয়ের অভিযোগে বাংলাদেশি যুবকের গ্রেফতার হওয়া নিয়ে ফের শিরোনামে কলকাতার নিউটাউন। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে টেকনো সিটি থানার পুলিশ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল। 

সোমবার (৯ অক্টোবর ) রাতে গ্রেফতারকৃত যুবকের নাম সোহেল রানা। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউন বালিগড়ি এলাকায়। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ভাড়া থাকছিল বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকার বাসিন্দা সোহেল রানা নামে এক যুবক। বিশেষ কাজে বাংলাদেশ থেকে কলকাতা আসে ওই যুবক। অভিযোগ, নিউটাউন বালিগড়ি এলাকায় যে বাড়িতে সোহেল ভাড়া থাকছিল সেই বাড়ির মালিকের ১৪ বছরের নাবালিকা মেয়েকে বেশ কয়েকদিন ধরে একাধিকবার যৌন নির্যাতন করে বলে অভিযোগ পরিবারের। 

বিজ্ঞাপন

এখানেই থেমে ছিল না সোহেল। নির্যাতনের পর অভিযুক্ত  সোহেল রানা ব্ল‍্যাকমেল করছিল ও  ওই নাবালিকাকে ভয় দেখাচ্ছিল বলেও অভিযোগ। ভয়ে পরিবারের কাউকে কিছু বলতে পারিনি নাবালিকা। অবশেষে রবিবার ( ৮ অক্টোবর ) অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। 

এরপরই পরিবারের কাছে গোটা ঘটনা জানালে পরিবারের পক্ষ থেকে সোমবার (৯ অক্টোবর) সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। 

বিজ্ঞাপন

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সোহেল রানাকে সোমবার (৯ অক্টোবর ) রাতে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার ( ১০ অক্টোবর ) বারাসত আদালতে প্রেরণ করা হয়।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD