Logo

নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৩, ২২:৪৭
নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
ছবি: সংগৃহীত

বিজিত সিংহের ছেলে সাগর এদিন বিকেলে নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় সে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে গেল কিশোর। শুক্রবার (১৩ অক্টোবর ) বাড়ির পাশে বরাক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সাগর সিংহ (১৮) নামের এক কিশোর। 

ঘটনাটি ঘটেছে আসামরাজ‍্যের কাছাড়জেলার লক্ষীপুরের বিন্নাকান্দিঘাট ২য় খন্ডে। 

বিজ্ঞাপন

জানা যায়, বিজিত সিংহের ছেলে সাগর এদিন বিকেলে নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় সে তলিয়ে যায়। 

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে লক্ষীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ সিংহ ঘটনাস্থলে পৌঁছেন। শিলচর থেকে ছুটে এসেছে এসডিআরএফ দল। 

এসডিআরএফ তল্লাশি চালালেও কোনও সন্ধান পায়নি। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD