Logo

গাজা পুনর্দখলের ইচ্ছা নেই: ইসরাইল

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৩, ২০:২০
গাজা পুনর্দখলের ইচ্ছা নেই: ইসরাইল
ছবি: সংগৃহীত

আমাদের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটার জন্য আমাদের যা যা করা দরকার তা করতে হবে

বিজ্ঞাপন

হামাসের হামলার জবাবে স্থল আক্রমণের পর ইসরাইলেরগাজা পুনরায় দখল করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।

তিনি বলেন, “গাজা দখল করতে বা গাজায় থাকার আমাদের কোনো আগ্রহ নেই। তবে যেহেতু আমরা আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করছি এবং তার একমাত্র উপায়  হামাসকে নির্মূল করা, তাদের সক্ষমতা মুছে ফেলা। আমাদের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটার জন্য আমাদের যা যা করা দরকার তা করতে হবে।” 

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম সিএনএনের কাইটলান কলিন্সকে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

বিজ্ঞাপন

খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে একটি ‘বড় ভুল’। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি দূত এই মন্তব্য করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামাসের পতনের পর গাজার ক্ষমতা কাঠামো কেমন হবে বলে তিনি মনে করেন- এমন প্রশ্নর  উত্তর এড়িয়ে গিয়ে এরদান। তিনি বলেন, “আমরা আমাদের আমেরিকান মিত্রদের সঙ্গে সমন্বয় করতে চাই। কিন্তু এই মুহূর্তে একমাত্র ফোকাস হওয়া উচিত কিভাবে জিম্মিদের মুক্ত করা যায়, কিভাবে হামাসের সক্ষমতা নষ্ট করে আমাদের ভবিষ্যত কে সুরক্ষিত করা যায়।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD