Logo

মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৬, ১৬:৪৩
মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক দিনের মধ্যেই অঞ্চলটিতে ‘কয়েক হাজার’ অতিরিক্ত সেনা পাঠানো হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর চাপ বাড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কৌশলের অংশ হিসেবেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে পত্রিকাটি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের জনগণ এমন চাপ বা পদক্ষেপ কখনোই মেনে নেবে না।

বিজ্ঞাপন

বুধবার তেহরানে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আরও জানান, ইরান যুদ্ধ বা অস্থিরতা চায় না; বরং সবসময় গঠনমূলক সংলাপের পক্ষে রয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD