Logo

ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৩, ২৩:৩৪
ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরুতে যাচ্ছিলেন তারা। অন‍্যদিকে বাসটিতে ও একাধিক যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। যাত্রীবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। 

পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (২৪ অক্টোবর ) দুর্ঘটনাটি ঘটেছে তিরুভান্নামালাইয়ের সেনঘামের কাছে। গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরুতে যাচ্ছিলেন তারা। অন‍্যদিকে বাসটিতে ও একাধিক যাত্রী ছিলেন। 

বিজ্ঞাপন

আচমকা গাড়ি ও বাসের মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলে গাড়ির ৬ জন যাত্রীর মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে  দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী ও আহত হন। 

বিজ্ঞাপন

তারা ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD