গাজার একটি স্কুলে ইসরাইলি হামলা, নিহত ২০

ফুটেজ ও ফটোতে দেখা যায়, বিমান হামলার কারণে নিহতদের লাশ টুকরো টুকরো হয়ে গেছে।
বিজ্ঞাপন
গাজায় ইসরাইলি বর্বরতা অব্যাহত রয়েছে। গাজা সিটিতে একটি অ্যাম্বুলেন্স কনভয়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া গাজায় কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়ে থাকা জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
উত্তর গাজায় জাতিসংঘ-পরিচালিত ওসামা বেন জাইদ স্কুলে শুক্রবার ( ৩ নভেম্বর) ইসরাইলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। ফুটেজ ও ফটোতে দেখা যায়, বিমান হামলার কারণে নিহতদের লাশ টুকরো টুকরো হয়ে গেছে। আহতদের গাজা শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনাস্থলে থাকা আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ জানিয়েছেন, “স্কুলের দেয়াল রক্তের দাগে ভরে গেছে। তিনি বলেন, ‘হামলার সময় মানুষজন ঘুমাচ্ছিল’। ”
আরও পড়ুন: নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২৯
বিজ্ঞাপন
উল্লেখ্য, শুক্রবার এই হামলার একদিন আগেই জাতিসংঘ-পরিচালিত আরও ৪টি স্কুলে ইসরাহল বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : প্যালেস্টাইন ক্রনিকল।
বিজ্ঞাপন
জেবি/এসবি








