Logo

জাপানে ভয়াবহ ভূমিকম্প, শপিং মলে আটকা অর্ধশত মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই, ২০২৬, ১৯:১৩
জাপানে ভয়াবহ ভূমিকম্প, শপিং মলে আটকা অর্ধশত মানুষ
ছবি: সংগৃহীত

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের একাংশ ধসে পড়েছে। এতে ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। একই সঙ্গে ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েক ঘণ্টা সতর্কতা জারির পর উপকূলীয় এলাকার জন্য দেওয়া সুনামি সতর্কতাও প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।

ভূমিকম্পের পর জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিরূপণ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি ভবন ধসে পড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর দেশটির প্রধান দ্বীপ কায়ুসুর বিভিন্ন স্থানে আগুন জ্বলতে শুরু করেছে। কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে পড়ে আছে। এছাড়া বিভিন্ন সড়কে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে, যা যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করেছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে। উদ্ধারকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

শপিং মলের ধসে বহু মানুষ আটকা

বিজ্ঞাপন

‘কাশিমা’ নামে শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়েছে। এতে করে মলটির ভেতরে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এরআগে পুলিশ জানিয়েছিল, কাশিমার এইন নামে একটি শপিং মলে তারা বিস্ফোরণের মতো শব্দ শোনার তথ্য পেয়েছিল। তখন তাদের কাছে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য আসেনি।

সূত্র: সিবিএস

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD