Logo

অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৩, ০৫:২৫
অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

তবে কোন স্থানে অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ইসরাইল।

বিজ্ঞাপন

আল শিফা হাসপাতালের অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় কমপক্ষে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে ইসরাইলি বাহিনী  দাবি করছে, হামাস তাদের অভিযানে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করছিল।

তবে কোন স্থানে অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ইসরাইল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বিবৃতিতে এক্সে (টুইটার) জানিয়েছে, আল শিফা হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স বহর লক্ষ্য করে দু'টি হামলা চালানো হয়। এর মধ্যে একটি হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে, অন্য হামলাটি চালানো হয় হাসপাতালের ফটকের সামনে। রোগীদের বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

রেড ক্রিসেন্ট জানায়, এই ক্ষেপণাস্ত্র হামলার ১৫ বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD