Logo

ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ২৩:০৯
ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাপুয়া নিউ গিনিতে। এই ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। এটির গভীরতা ছিল ৪৪ কিলোমিটার। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) পাপুয়া নিউ গিনির উইওয়াকে ভূমিকম্পটি আঘাত হানে। 

বিজ্ঞাপন

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, এই ভূমিকম্প থেকে অস্ট্রেলিয়ায় সুনামি আঘাত হানার কোনো আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। 

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পে কমপক্ষে ১২৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD