Logo

হাতল না ধরে ১৩০ কিলোমিটার সাইকেল চালালেন তিনি

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৫
হাতল না ধরে ১৩০ কিলোমিটার সাইকেল চালালেন তিনি
ছবি: সংগৃহীত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, রবার্ট শিশুকাল থেকে সাইকেল চালান।

বিজ্ঞাপন

সম্প্রতি হাতল না ধরেই ১৩০ দশমিক ২৯ কিলোমিটার সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড করেছেন কানাডার আলবার্টার সাইক্লিস্ট রবার্ট মারে।  

জানা যায়, ১৩০ দশমিক ২৯ কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৭ মিনিট। কাজটি করতে গিয়ে তাকে নিজের ভারসাম্য ও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।

বিজ্ঞাপন

আলবার্টা প্রদেশের ক্যালগারির আলঝেইমার সোসাইটির জন্য তহবিল সংগ্রহের অংশ হিসেবে  রবার্ট সাইকেল চালিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, রবার্ট শিশুকাল থেকে সাইকেল চালান। তিনি সাঁতারও শিখেছেন। ভোরবেলায় বোনের সঙ্গে সাইকেল চালিয়ে তিনি সুইমিংপুলে যেতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে রবার্ট বলেন, “আমার পরিবারে এই রোগ আছে। এ কারণে আমি আমার দাদিকে হারিয়েছি। আমার খুব কাছের মানুষদের জন্য অর্থ সংগ্রহ করার পাশাপাশি রেকর্ড ভাঙা, এটি আমার জন্য ছিল দুবার বিজয়ী হওয়ার মতো।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD