Logo

স্ত্রীর কথা শুনে চললেই নানা রোগের ঝুঁকি কমে

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৩, ২২:৩৭
স্ত্রীর কথা শুনে চললেই নানা রোগের ঝুঁকি কমে
ছবি: সংগৃহীত

কঠোর হয়ে ওঠেন। তবে বেশিরভাগ পুরুষ চান না স্ত্রীর কোণঠাসা হয়ে জীবন কাটাতে।

বিজ্ঞাপন

সন্তান লালন-পালন এমনকি স্বামীর দেখভালের বিষয়ে স্ত্রীকেই দায়িত্ব নিতে হয় বেশিরভাগ সময়। আবার অনেক স্ত্রী তার স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে স্বামী কোথায় যায়, কার সঙ্গে মিশে অথবা কার কার সঙ্গে কথা বলছে এসব বিষয়ে নজরদারিতে রাখে। আর এই নজরদারি রাখতে গিয়ে অনেক নারীই বেশ কঠোর হয়ে ওঠেন। তবে বেশিরভাগ পুরুষ চান না স্ত্রীর কোণঠাসা হয়ে জীবন কাটাতে।

গবেষণা বলছে, স্ত্রীর কথা মেনে চললে আপনি সুস্থ থাকবেন। যেসব পুরুষরা তাদের স্ত্রীর কথা শুনে চলেন তারাই নাকি স্বাস্থ্যবান ও দীর্ঘজীবী হন। শুধু পুরুষদের ক্ষেত্রেই নয় বরং বৈবাহিক জীবনে সুখী নারীদের মধ্যে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের ঝুঁকি কম, বলেও জানায় গবেষকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিশিগান স্টেট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানীদের নেতৃত্বে করা সমীক্ষায় দেখা গেছে, স্ত্রীর নিয়ন্ত্রণে থাকা পুরুষদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি কম। এমন পুরুষরা দীর্ঘজীবীও হন অন্যদের থেকে বেশি।

গবেষণায় আরও বলা হয়েছে, অত্যধিক নিয়ন্ত্রণ স্বামী বা স্ত্রী কারও জন্যই ভালো নয়। সংসারের শান্তি বজায় রাখতে স্বামী বা স্ত্রী একে অন্যকে নিয়ন্ত্রণ করতেই পারেন, তাই বলে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে যাবেন না।

বিজ্ঞাপন

এই গবেষণার প্রধান গবেষক হুই লিউ বলেন, ‘বেশিরভাগ স্ত্রীই তার স্বামীর স্বাস্থ্যের প্রতি যত্নবান। নিয়মিত স্বামীর স্বাস্থ্যের নজরদারি করনে তারা।’

বিজ্ঞাপন

‘সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার দিকেও অনেক স্বাস্থ্য সচেতন স্ত্রীরা খেয়াল রাখেন। এর ফলেই সুস্থ থাকেন স্বামী। যদিও অনেক স্বামীই স্ত্রীর এমন অনুশাসন পছন্দ করেন না। তবে এতে কিন্তু লাভ পুরুষেরই।’

বিজ্ঞাপন

এই গবেষণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৭-৮৫ বছর বয়সী ১২২৮ জন বিবাহিত ব্যক্তির উপর পরিচালিত হয়। গবেষণায় আরও দেখা যায়, একটি অসুখী বিবাহ খারাপ স্বাস্থ্য ও কম দীর্ঘায়ুর কারণ হতে পারে। অন্যদিকে সুখী পরিবারের দম্পতিরাও স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকেন ও দীর্ঘজীবী হন।

বিজ্ঞাপন

সূত্র: ব্রাইট সাইড

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD