Logo

সৌদিতে ৪ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

profile picture
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৪
সৌদিতে  ৪ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত

সুদানি নাগরিককে হত্যার দায়ে ৪ ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি আরবে সুদানের এক নাগরিককে  হত্যার দায়ে  ইথিওপিয়ান ৪ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি)  রিয়াদে তা কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সুদানি নাগরিককে হত্যার দায়ে ৪ ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই ৪ প্রবাসীকে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতনের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে সুদানি ওই নাগরিককে হত্যার উদ্দেশ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এছাড়া ছিনতাই, হত্যাচেষ্টা এবং বন্দুকের মুখে ডাকাতির অন্য মামলায়ও দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই চার ইথিওপিয়ানকে।

বিজ্ঞাপন

সৌদির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তদন্তের পর সংশ্লিষ্ট আদালতে প্রবাসীকে হত্যার মামলাটি স্থানান্তর করা হয়েছিল। পরে সেই আদালতে মূল অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। অভিযুক্তরা সৌদিতে লোকজনের ওপর অতর্কিত আক্রমণ করে অর্থ লুটপাট করতেন বলেও অভিযোগ ছিল।

বিজ্ঞাপন

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন অভিযুক্তদের আইনজীবীরা। তবে দেশটির সুপ্রিম কোর্টও সাজা বহাল রাখেন। সৌদির রাজকীয় আদালতের অনুমোদনে বুধবার রিয়াদে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD