Logo

অনুমতি ছাড়া হজ করলেই কঠোর শাস্তি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২১:৪৮
অনুমতি ছাড়া হজ করলেই কঠোর শাস্তি
ছবি: সংগৃহীত

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন করলেই কঠোর শাস্তির বিধান করেছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। যারা নতুন এ আইন ভঙ্গ করবেন তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ লাখ টাকার সমান।  

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নিরবচ্ছিন্ন ও সুন্দরভাবে হজ মৌসুম শেষ করতে এমন সব কঠোর শাস্তির বিধান রেখেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হাজিদের পরিবহন সেবা দানকারীদেরও সতর্ক করে দিয়েছে মন্ত্রণালয়।  

তারা বলেছে, “যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করার সময় ধরা পড়বেন তাদেরকেও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। প্রবাসীদের বেলায় শাস্তি আরও কঠোর করা হয়েছে “

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন, তাদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর নিজ দেশে তাদের ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এছাড়া শাস্তির আওতায় আসা ব্যক্তিদের পরিচয় স্থানীয় গণমাধ্যমকে  প্রকাশ করা হবে। যাতে জনসাধারণ তাদের চিহ্নিত করে রাখতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD