Logo

সৌদিতে এক বাংলাদেশি হত্যার দায়ে ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৪, ২৩:৩৫
সৌদিতে এক বাংলাদেশি হত্যার দায়ে ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছিল।

বিজ্ঞাপন

সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগে পাকিস্তানের ৫প্রবাসী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির স্থানীয় সময়  মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়।  বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছিল। তাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি ছিলেন। গুরুতর আহত ওই বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে নিহত ওই বাংলাদেশি ও অভিযুক্ত ৫ পাকিস্তানির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এবং হত্যাকাণ্ডের মোটিভও জানানো হয়নি।

এ ঘটনা তদন্ত শেষে ওই অভিযুক্ত ৫জনকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেয়া হয়। পরে মঙ্গলবার  তা কার্যকর করা হয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD