Logo

সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখতে সৌদির আহ্বান

profile picture
জনবাণী ডেস্ক
৭ এপ্রিল, ২০২৪, ০৩:৪৮
সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখতে সৌদির আহ্বান
ছবি: সংগৃহীত

কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনের হবে এবং বুধবার দেশটিতে ঈদ হবে।

বিজ্ঞাপন

আগামী সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নাগরিকদের পবিত্র শাওয়াল মাসের চাঁদ  দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব।

শনিবার (৬ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট এই আহ্বান জানিয়েছে। সোমবার সৌদিতে পবিত্র রমজান মাসের ২৯ তারিখ। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে পরদিন মঙ্গলবার দেশটিতে উদযাপিত হবে খুশির ঈদ।

বিজ্ঞাপন

কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনের হবে এবং বুধবার দেশটিতে ঈদ হবে।

বিজ্ঞাপন

রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার  নয় নম্বর মাসে। আরবি মাসগুলো ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার ওপর।

দেশটির গত ১১ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। আগামী সোমবার ৮ এপ্রিল দেশটিতে রমজানের ২৯তম দিন পড়বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গেল বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল। যদিও বিশ্বের অন্যান্য দেশে মাসটি ৩০ দিনের হয়েছিল। ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে চাঁদ দেখা যাওয়া নিয়ে সারা বিশ্বের সব মুসল্লিদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে ওইদিন থেকেই একটি আনন্দ লাগা শুরু করে। কারণ সৌদিতে যদি চাঁদ উঠে যায় তাহলে তারা অনেকটা নিশ্চিত হয়ে যান যে পরদিন তাদের দেশেও ঈদ হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের আবহাওয়া দফতর থেকে বলা হয়, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে।

সূত্র: ইনসাইড দ্য হারামইন

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD