Logo

ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির দর

profile picture
জনবাণী ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৪, ০৭:২৫
ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির দর
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনের শুরুতেই নয় পয়সা দর হারিয়েছে ভারতীয় মুদ্রাটি।

বিজ্ঞাপন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপি নতুন সর্বনিম্ন দরের রেকর্ড গড়েছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনের শুরুতেই নয় পয়সা দর হারিয়েছে ভারতীয় মুদ্রাটি।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা পিটিআই জানায়, এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর রেকর্ড সর্বনিম্ন ৮৩ দশমিক ৫৩ রুপি ছুঁয়েছে।

বিজ্ঞাপন

আন্তঃব্যাংক বৈদেশিক বিনিময় অনুযায়ী, মঙ্গলবার লেনদের শুরুতে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ছিল ৮৩ দশমিক ৫১। কিন্তু একপর্যায়ে তা আরও কমে ৮৩ দশমিক ৫৩ রুপিতে পৌঁছায়, যা আগের দিনের শেষ অবস্থানের তুলনায় নয় পয়সা কম।

বিজ্ঞাপন

গত সোমবার (১৫ এপ্রিল) এ মার্কিন ডলারের বিপরীতে ছয় পয়সা দর হারিয়ে ৮৩ দশমিক ৪৪ রুপিতে স্থির হয়েছিল ভারতীয় মুদ্রা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন মুদ্রার শক্তি বৃদ্ধি এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে ভারতীয় রুপির দরপতন হয়েছে।

বিজ্ঞাপন

ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্স এলএলপির ট্রেজারি প্রধান এবং নির্বাহী পরিচালক অনিল কুমার বানসালি বলেন, “মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং মার্কিন উৎপাদন উচ্চতর হওয়ার কারণে বিদেশি পোর্টফোলিওধারী বিনিয়োগকারীরা ডলার কেনা এবং শেয়ার বিক্রি অব্যাহত রেখেছেন। এ কারণে রুপির আরও দরপতন হয়েছে।”

বিজ্ঞাপন

সূত্র : রয়টার্স।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD