Logo

মৃত্যুর কোলে ঢলে পড়লেন দুই এভারেস্ট জয়ী

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৪, ০৬:০৮
মৃত্যুর কোলে ঢলে পড়লেন দুই এভারেস্ট জয়ী
ছবি: সংগৃহীত

ছাড়া সাথে নেননি বাড়তি অক্সিজেনও

বিজ্ঞাপন

মাউন্ট এভারেস্ট জয় করার পর দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই মঙ্গোলিয়ার অধিবাসী ছিলেন। এ দুজন নেপাল অংশ দিয়ে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।

তবে তারা তাদের এ দুঃসাহসিক অভিযানে কোনো ধরনের শেরপার সহায়তা নেননি। এছাড়া সাথে নেননি বাড়তি অক্সিজেনও।

বিজ্ঞাপন

দুই পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি রবিবার (১৯ মে) নিশ্চিত করেছে মঙ্গোলিয়ান ন্যাশনাল ক্লাইম্বিং ফেডারেশন (এমএনসিএফ)।

বিজ্ঞাপন

নিহত পর্বতারোহীরা হলেন ৫৩ বছর বয়সী তেসেদেনদামবা উসুখজারগেল। অপরজন ৩১ বছর বয়সী লাখাগাবাজাভ পুরুভসুরেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মে) উসুখজারগেলের মরদেহটি পাওয়া দক্ষিণ সামিটের ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায়। একই দিন ব্যালকনি এরিয়ার ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায় মেলে পুরুভসুরেনের মরদেহ।

বিজ্ঞাপন

মঙ্গোলিয়ার পর্বতারোহী সংস্থা জানিয়েছে, সোমবার (১৩ মে) এ দুইজন সফলভাবে এভারেস্টের চূড়ায় উঠেন। এসব তথ্য পাওয়া গেছে তাদের মোবাইল ফোনে।

বিজ্ঞাপন

মোবাইল ফোনে পাওয়া একটি মর্মস্পর্শী ভিডিওতে উসুখজারগেলকে বলতে শোনা যায়, ‘মাতৃভূমি ছাড়ার ৫০ দিন পর আমরা অবশেষে পৃথিবীর সবচেয়ে উঁচুতে উঠেছি।’

বিজ্ঞাপন

নেপালি গণমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, এক শেরপা জানিয়েছেন, যখন এ দুই আরোহী নেমে আসছিলেন তখন তাদের অক্সিজেন শেষ হয়ে যায়। ফলে সেখান থেকে নামতে তাদের বেশ কষ্ট হচ্ছিল।

তারা দুজন চলতি মাসের ১২ মে নিখোঁজ হয়ে যান। এর পরের দিন ঠিকই তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে সমর্থ হন। কিন্তু নামার সময় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়। সূত্র: ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস, হিমালয়ান টাইমস

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD