Logo

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৪, ০৬:১৩
বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে একটি খসড়া প্রকল্পও প্রস্তুত করে ফেলেছে

বিজ্ঞাপন

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অন্যান্য রাজ্যগুলোকে সরাসরি সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রবিবার (১৬ জুন) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে অন্য রাজ্যগুলোতে ট্রেন চলে সিলিগুড়ি করিডোর দিয়ে, আর যা ‘চিকেন নেক’ নামে পরিচিত। ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি বাংলাদেশ ও নেপালের মাঝ বরাবর অঞ্চল দিয়ে গেছে, যা আবার চীনের সঙ্গে বিরোধপূর্ণ এলাকার মধ্যে পড়ে গেছে। ফলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ‘চিকেন নেক’ করিডোরের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে ভারত সরকার। মূলত এ কারণেই করিডোরটি এড়িয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে ভারত। ইতোমধ্যে একটি খসড়া প্রকল্পও প্রস্তুত করে ফেলেছে।

বাংলাদেশকে যুক্ত করা ১৪টি নতুন রুট থাকবে নতুন এই প্রকল্পে। রুটগুলোতে সবমিলিয়ে রেললাইন থাকবে ৮৬১ কিলোমিটার। আর স থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। এতে করে সবমিলিয়ে এ প্রকল্পে রেললাইন হবে ১২৭৫.৫ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়নে পুরোনো রেললাইন বদলে নতুন রেললাইন স্থাপন করা হবে। বাংলাদেশেও তৈরি করা হবে নতুন রেললাইন। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে মূলত বাংলাদেশের সঙ্গে ১৯৮০ সালে হওয়া একটি বাণিজ্য চুক্তির সুবিধা কাজে লাগাচ্ছে ভারতের সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও সব্যসাচিদের মতে, এ প্রকল্প কলকাতা থেকে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যে যাওয়ার সময় কমিয়ে দেবে। এছাড়া এই রেল নেটওয়ার্ক বাংলাদেশের সাথে যোগাযোগও আরও মসৃণ করবে। আর লাভবান হবে দুদেশেরই বাণিজ্য এবং পর্যটনখাত।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD