Logo

শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে: মমতা

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৪, ২৪:৪৩
শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে: মমতা
ছবি: সংগৃহীত

আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো অনেক উন্নত হবে

বিজ্ঞাপন

বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তায় লিখেছেন শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১২টায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছাবার্তা পোস্ট করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার দ্বায়িত্ব গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো অনেক উন্নত হবে।

মমতা তার শুভেচ্ছাবার্তায় বলেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক এই কামনাই করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শান্তির প্রত্যাশা জানিয়ে মমতা আরও বলেন, আশা করি খুব শিগগিরই এই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকব।

এর আগে রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্র্বতীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD