Logo

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা কিমের

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪, ২১:৪৯
পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর  ঘোষণা কিমের
ছবি: সংগৃহীত

অধিকার নিশ্চিত করার জন্য যেকোনো সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে

বিজ্ঞাপন

উত্তর কোরিয়া  সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, উত্তর কোরিয়া এখন পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়াতে চায়।

সোমবার (১০ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে এ কথা জানান কিম জং।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র তথ্য অনুযায়ী, ভাষণে কিম জং-উন বলেছেন, উত্তর কোরিয়াকে আরও সর্বতোভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে। এ জন্য তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছেন। একই সাথে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যেকোনো সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিম আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন।”

সূত্র : রয়টার্স

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD